প্রয়াত দিলীপ কুমার
দি নিউজ লায়ন; প্রয়াত দিলীপ কুমার। শ্বাসকষ্ট নিয়ে মুম্বাইয়ের হিন্দুজা হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। আজ বুধবার সকাল সাড়ে ৭টার দিকে তাঁর মৃত্যু হয়। শেষ সময়ে স্ত্রী সায়রা বানু তাঁর পাশে ছিলেন। জানা গিয়েছে, গত বুধবার দিলীপ কুমারের শরীরের অবস্থা খারাপ হলে হাসপাতালে নেওয়া হয়। অবস্থার উন্নতি হলে বাড়ি আনা হয়।
পরে গতকাল মঙ্গলবার তাঁকে পুনরায় হাসপাতালে ভর্তি করা হয়। অক্সিজেন সাপোর্টে রাখা হয়েছিল বর্ষীয়ান অভিনেতাকে।’ এরপর আজ দিলীপ কুমারের টুইটার অ্যাকাউন্ট থেকে টুইটে দিলীপ কুমারের মৃত্যুর খবর জানানো হয়েছে। তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শোকজ্ঞাপন করেছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীও।
চল্লিশের দশকে বলিউডে ক্যারিয়ারের যাত্রা করেন দিলীপ কুমার (প্রকৃত নাম ইউসুফ খান)। নয়া দুয়ার, মুঘল-ই-আজম, দেবদাস, রাম আওর শ্যাম, আন্দাজ, মধুমতি ও গঙ্গা যমুনাসহ বহু বিখ্যাত সিনেমায় নায়কের চরিত্রে কাজ করেন। কয়েক দশক টানা রাজত্ব করেন তিনি। ১৯৯৮ সালে কিলা তাঁর শেষ সিনেমা।
‘গোপী’, সাজিনা ও বৈরাগ সিনেমায় সহ-অভিনেত্রী সায়রা বানুকে ১৯৯৬ সালে বিয়ে করেন দিলীপ কুমার। কাজের স্বীকৃতি স্বরূপ পদ্ম বিভুষণ, পদ্মভূষণ ও দাদা সাহেব ফালকে পুরস্কারে ভূষিত হন। দিলীপ পাকিস্তানের সর্বোচ্চ পুরস্কার নিশান-ই-ইমতিয়াজ লাভ করেন। এ ছাড়া তিনিই প্রথম ফিল্মফেয়ার বেস্ট অ্যাক্টর পুরস্কার পান এবং তিনি শাহরুখ খানের সঙ্গে সর্বোচ্চ আটবার এই পুরস্কারে ভূষিত হন।

Post a Comment